1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

শনিবার সকালে প্রেস ব্রিফিং ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামীকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিং ডেকেছে। রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি-তে সকাল ১১টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ। তিনি জানান, শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন।

গণমাধ্যম প্রতিনিধিদের নির্ধারিত সময় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। বেসরকারি ফল অনুযায়ী, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-নেতৃত্বাধীন জোট।

ধারণা করা হচ্ছে, শনিবারের প্রেস ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ, ক্ষমতা হস্তান্তর এবং অন্তর্বর্তী সরকারের পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD