
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে বিএনপির বিজয়ের আনন্দঘন মুহূর্ত উদযাপন এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় দোকান মালিকদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ছিলেন মোঃ শামীম মুন্সি।
মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ আজিজুর রহমান। এ সময় স্থানীয় ব্যবসায়ী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শেষে আগত অতিথিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।