
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বিডি ফুড নামে একটি কারখানায় ডাকাতির খবর পাওয়া গেছে। গভীর রাতে ৩০/৪০জন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে নৈশ প্রহরীদের বেধে মালালমাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে প্রায় ৩কোটি টাকার মালামাল লুটে নিয়েছে বলে ওই কারখানার কর্মকর্তাদের অভিযোগ। এঘটনায় কারখানা কর্তৃপক্ষ ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। এর আগে বৃহস্পতিবার (১২ফ্রেরুয়ারী) ভোর রাতে ধামরাইয়ের আমতা বড় নারায়নপুর এলাকায় বিডি থাই ফুড এন্ড বেভারেজ কারখানায় এমন ঘটনা ঘটে।
কারাখানার ষ্টোর ইনচার্জ দৌলত খান ও নৈশপ্রহরী আবুল বাশার জানান, ৩০/৪০ জনের অস্ত্রধারী ডাকাতদল বুধবার ভোর রাত প্রায় ৩টার দিকে কারাখানায় ভিতরে ঢুকে। অস্ত্রের মুখে জিম্মি করে নৈশ প্রহরীদের হাত পা বেধে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর কারখানার বিভিন্ন কক্ষে ঢুকে আলমারী ড্রয়ার ও কম্পিউটার ভাংচুর করে। নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন মালামাল লুটে নিয়ে যায়। ভোর রাত প্রায় সাড়ে ৪টা পর্যন্ত এসব তান্ডব চালায় ডাকাতরা।
এই বিষয়ে কারখানার একাউন্টস ম্যানেজার তারিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে নিরাপত্তা কর্মীরা কারখানায় ডাকাতীর ঘটনা মোবাইল ফোনে জানায়। এসে দেখি পুরো কারখানায় ভাংচুর করে মালামাল লুটে নিয়ে গেছে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিসয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, বিডি ফুড নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঐ কারখানায় এর আগেও নাকি এমন ঘটনা ঘটেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।