1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থী নিহত বিপুল ভোটে বিজয়ী সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় চট্টগ্রাম -১৩ আসনের জনসাধারণ ধামরাইয়ে বিডি ফুড কারখানায় ডাকাতি, ৩কোটি টাকার মালামাল লুট ভালোবাসার দিনে ‘সুন্দরবন দিবস’: হৃদয়ে থাকুক আমাদের চিরসবুজ রক্ষাকবচ সাভারে ধানের শীষের এজেন্টের ওপর হামলা: গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিএনপির বিজয় ও খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও মিলাদ মুন্সীগঞ্জে তিনটি আসনে জামানত হারালেন ১২ প্রার্থী

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : বন্দুক দিয়ে পাখি শিকার করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবককে এক বছরের কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত পাখি শিকারী জয়নাল আবেদীন জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে নাগেশ^রী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় ৮টি ঘুঘু পাখি শিকার করে জয়নাল আবেদীন।

পাখি শিকারের সময় এলাকাবাসী শিকারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এবং সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়াও পাখি শিকারে ব্যবহৃত বন্দুক থানা হেফাজতে নেয়া হয় এবং শিকার করা পাখিগুলোকে মাটিতে পুতে রাখা হয়।

সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ এর ৬/১১ ধারা ভঙ্গ ও একই আইনের ২৬১ (খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়নাল আবেদীন নামের এক যুবককে এক বছরর বিনাশ্রম কারাদন্ড এবং তৎসঙ্গে এক হাজার টাকা অর্থদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD