1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেনকে (২৫) কে শর্টগান ও ৫ রাউন্ড গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৬ ই ফেব্রুয়ারী) দিনব্যাপী গজারিয়ার গুয়াগাছিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনব্যাপী গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোর ৫ টায় শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেনকে গ্রেফতার করা হয়। মনির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে ০১টি দেশীয় শর্টগান ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, উদ্ধারকৃত ০৫ রাউন্ড গুলির মধ্যে ০২ রাউন্ড গত ০৫ আগস্ট ২০২৪ সালে থানা লুটের ঘটনায় লুণ্ঠিত গুলি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও জানানো হয়, গ্রেফতারকৃত মনির হোসেন ডাকাত চক্রের সাথে সরাসরি জড়িত এবং গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকাসহ বিভিন্ন নদীর ঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD