1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায়( ২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেকে এ প্রস্তুতি মূলক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ( ইউপি) চেয়ারম্যান প্রশাসক প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদ করিম সিদ্দিকী, নায়েকপুর (ইউপি) চেয়ারম্যান প্রশাসক মাহমুদুল হাসান মিজান, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিটু, দেওয়ান বাজার বণিক সমিতির সভাপতি ফেরদৌস ইয়ার আহমেদ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, এবং উপজেলা কেন্দ্রীয় বাজার কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য প্রমুখ।

প্রস্তুতি মূলক সভায় মহান শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সুশৃঙ্খল থাকার জন্য সকলের প্রতি আহবান জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী এবং উপজেলার সকল বিষয়ে সুশৃঙ্খলা বজায় রেখে সঠিকভাবে দিবসটি উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD