1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ই ফাল্গুনকে ভাষা শহীদ দিবস ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল করিম গ্রেপ্তার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ছাত্র রাজনীতি থেকে মন্ত্রীসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদরাসার ১২ শিক্ষার্থী পেলো ফুল শিক্ষাবৃত্তি

৮ই ফাল্গুনকে ভাষা শহীদ দিবস ঘোষণার দাবি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি: ২১শে ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা পঞ্জিকার ৮ই ফাল্গুনকে ভাষা শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ভাষা আন্দোলনের চেতনায় আন্দোলনরত এক নাগরিক। একই সঙ্গে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনকারীরা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব স্বীকৃতি লাভ করে। তবে প্রকৃত আত্মত্যাগের দিন বাংলা পঞ্জিকার ৮ই ফাল্গুন হলেও তা রাষ্ট্রীয়ভাবে উপেক্ষিত রয়েছে বলে অভিযোগ করা হয়।

আন্দোলনকারী মো. নস্কর আলী জানান, তিনি ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ হাইকোর্ট-এ রিট পিটিশন (নং-২০৮৬/২০২০) দায়ের করেন। দীর্ঘদিনেও মামলার নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ই ফাল্গুনের আগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার উপজেলার শহীদ মিনার-এ মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD