1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

‎গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ‎

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

‎গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য এস এম মনিরুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহ্বায়ক জাকির শরীফ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন ও জাকির হোসেন রাজা।

‎এছাড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির আকন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহাতাব, যুবদল নেতা রিয়াজ ভূইয়া ও সিরাজ সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং সদস্য সচিব আলামিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। সংগঠনকে শক্তিশালী করতে ভোটকেন্দ্রভিত্তিক কমিটিগুলোকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হবে। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

‎প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD