1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দশমিনায় সংখ্যালঘু পরিবারে রাতভর ডাকাতি, স্বর্ণালংকার-নগদ লুট

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকার জাফরাবাদ গ্রামে রবিবার গভীর রাতে নিতাই বাওয়ালির বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল ঢুকে পরিবারকে হাত-পা বেঁধে জিম্মি করে। ডাকাতরা আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট নিয়ে যায়। পাশাপাশি বাড়ির বিভিন্ন আসবাবপত্রও ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী নিতাই বাওয়ালি বলেন, “রাতের খাবার খেয়ে ঘুমোতে যেতেই তারা ঘরে ঢুকে আমাদের সবাইকে একটি রুমে বেঁধে রাখে।” এলাকাবাসী ঘটনার পর পরিবারের বাঁধন খুলে দেয় এবং থানায় খবর দেয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং স্থানীয়রা ডাকাতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD