1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে: নিজাম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম : (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, “নির্বাচনের আগেও বলেছি, এখনও বলছি—নৈতিকতার বিরুদ্ধে কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহত বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমার নেতাকর্মীরা আমার জন্য ও বিএনপির জন্য নির্ভীকভাবে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছে। বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং সবসময় তাদের পাশে থাকবো।”

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী, এমপি পুত্র সাওয়াজ নিজাম সনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD