
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মোল্লারচর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল মোঃ কবির হোসেনের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মোঃ কবির হোসেন (৫৫) ও মলয় চক্রবর্তী (৫২) নামের দুইজনকে ২০২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক কবির হোসেন মোল্লারচর এলাকার বাসিন্দা এবং মলয় চক্রবর্তী বাগমাহমুদ আলীপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানায়, মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। অপরাধ সংক্রান্ত তথ্য দিতে জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বরেও যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।