1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক সমাজকে আধুনিক ও তথ্যভিত্তিক গণমাধ্যমে প্রস্তুত করতে কাজ করছে সরকার-তথ্যমন্ত্রী

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 গৌরনদী প্রতিনিধিঃ-

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমকে নতুন তথ্যভিত্তিক ধারায় এগিয়ে নিতে কাজ করছে সরকার। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিক সমাজকে প্রস্তুত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের গণমাধ্যমের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা চাই গোটা সাংবাদিক সমাজ আধুনিক বিশ্বে যে স্বাধীনতা ও পেশাদারিত্ব অনুসরণ করা হয়, সে মানদণ্ডে নিজেদের গড়ে তুলুক। এ লক্ষ্যেই একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে।”

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কাজ করছে। সাংবাদিকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধির বিষয়েও মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে।

প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মো.গিয়াস উদ্দিন মিয়া,খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহ-সভাপতি এম আলম, সাবেক সহ-সভাপতি এইচ এম নাসির উদ্দিন, সহ-সম্পাদক আমিনা আকতার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার, সবুজ খান, খায়রুল ইসলাম, পলাশ তালুকদার, হাসান মাহমুদ, মোল্লা ফারুক, সঞ্জয় কুমার পাল,উত্তম দাস, আনিসুর রহমান, শামীম মীর, রাশেদ আহমেদ, এস এ মামুন, আবু সাঈদ খন্দকার, শেখ রুপা, সোলেমান তুহিন,সোহেল আহমেদ, নিলয় হাওলাদার,মোঃ শফিকুল ইসলাম, মোস্তফা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় সাংবাদিকরা গণমাধ্যমের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD