
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে জমি দখলে বাঁধা দেওয়ায় মোঃ রফিকুল ইসলাম (৫৫) নামে একজনে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় এলাকাবাসি ভুমি দুস্যদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার (২৪ফ্রেরুয়ারী) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ধামরাই ফিলিং স্টেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ঘটনায় মোঃ বাবুল বাদী হয়ে ৭জনকে আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৯। এর আগে গত ২১ফ্রেরুয়ারী ধামরাই পৌরশহরের বড় চন্দ্রাইল এলাকায় এমন ঘটনাটি ঘটে।
মানববন্ধনে বাবুল হোসেন বলেন, আমার জমি ভুমিদুস্য দেলোয়ার হোসেন, বাচ্চু মিয়া ও শহিদুল ইসলাম জোর করে দখলের করার চেষ্টা করেন। আমি তাদের বাঁধা প্রদান করলে তারা আমার ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তাদের প্রতিহত করতে গেলে আমার ভাতিজাদের মারধর করেন। ভুমিদুস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, ভুমিদুস্য দেলোয়ার হোসেন, কুল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক, বাচ্চু মিয়া কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহিদুল ইসলাম ধামরাই উপজেলা আওয়ামী ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, জমির নিয়ে মারধরের ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।