1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

অস্ত্র মামলা ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩০) নামের এক পলাতক আসামিকে ১ বছর পর গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ) রাতে মদন থানা পুলিশের চৌকুষ অফিসার এস আই ফয়সালের নেতৃত্বে এস আই হাশেম, এস আই তারা মিয়া, এ এসআই সাকিব, এএসআই কামাল এবং কনস্টেবল মুন্সি সাইদুল ইসলামসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা নিজ গ্রামের বোনের বাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন ( ৩০) তিয়শ্রী ইউনিয়নের শিবপাশ সংগ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মদন থানা অফিসার ইনচার্জ হাসনাত জামান এ প্রতিনিধিকে বলেন, মদন থানার অস্ত্র ও মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি জানায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন বিভিন্ন উপজেলায় বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। বোনের বাড়িতে বেড়াতে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD