প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৭:৩৩ পি.এম
ফুলবাড়ী ইফতি ফ্লাওয়ার মিলে সন্ত্রসী হামলা, ২০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে রাতের আঁধারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মালিকানাধীন একটি ফ্লাওয়ার মিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ভিমলপুর এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের মালিকানাধীন ইফতি ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রিজে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নৈশপ্রহরীদের ভাষ্যমতে, ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল মিলের বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা মিলের নৈশপ্রহরী শ্রী জগদীশচন্দ্র রায় (৬৪), শ্রী ফুদান মুর্মু (৫৪) ও শ্রী সুনিরাম মার্ডি (৬০)-কে হাত-পা বেঁধে জিম্মি করে রাখে। পরে মিলের ট্রান্সফরমারের সঙ্গে যুক্ত মূল প্যানেলের ওয়্যারিং কেবল কেটে ফেলে এবং একাধিক ইলেকট্রিক মোটর ভাঙচুর করে।
নৈশপ্রহরীরা জানান, দেশী অস্ত্র—চাপাতি, রামদা, ছুরি, লাঠি ও পাইপগান দিয়ে ভয়ভীতি দেখিয়ে হামলাকারীরা মিলের অফিস কক্ষের সিসিটিভির হার্ডডিস্ক, কম্পিউটার পিসি, নগদ টাকা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, মূল সংযোগ কেবল ও ট্রান্সফরমার পিকআপ ভ্যানে করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ইফতি ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক ও সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলেন, পরিকল্পিত ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য আজ এই ঘটনা ঘটিয়েছে। আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার দল এখন রাস্ট্র ক্ষমতায় আর আমার মিলে আজ দুস্কৃতিকারিদের হামলা । আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করবো যেনো দ্রুত সময়ের মধ্যে অপরাধিকে আইনের আওতায় নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার,ফুলবাড়ী (সার্কেল) মো. শাহনুর রহমান শাহিন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে অপরাধিদের আইনের আওতায় নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।