1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে গৌরনদীর সাংবাদিক গিয়াস উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ বঙ্গোপসাগরে জলদস্যু হামলা গুলিবিদ্ধ মাঝিসহ আহত ৩০ মদনে যৌথ বাহিনীর হাতে অস্ত্র সহ রাজিব নামের এক যুবক আটক ফুলবাড়ী ইফতি ফ্লাওয়ার মিলে সন্ত্রসী হামলা, ২০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ নাগেশ্বরীতে শতাধিক দরিদ্র পরিবার পেলো রমজানের খাদ্য সামগ্রী ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২ মানিকগঞ্জে ছেলের দেওয়া আগুেন অগ্নিদগ্ধ, পিতা-পুত্রের মৃত্যু আশুলিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা, ১০ লাখ টাকা চাঁদা দাবি স্বল্পমূল্যে ইফতার সামগ্রী, পাশে দাঁড়ালো বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা, ১০ লাখ টাকা চাঁদা দাবি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ আল-আমীন ভূইয়া, ক্রাইম রিপোর্টার : সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বার মোঃ মোস্তাজ উদ্দিন মোন্তাজের ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ব্যক্তিগত গাড়িচালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন। গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে স্থানীয় সচেতন নাগরিক ও গার্মেন্টস শ্রমিকদের নিয়ে তিনি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। এরপর থেকে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ধামসোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে একদল সন্ত্রাসী তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করে এবং সরকারি কাজে বাধা প্রদান করে। পরে দুপুর আড়াইটার দিকে ফারুকনগর এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা লাঠি-সোটা, লোহার রড, জিআই পাইপ, রামদা ও ধারালো অস্ত্র দিয়ে গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে গাড়িচালক রাজুকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয় এবং আহত রাজুকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চেয়ারম্যানের অভিযোগ, হামলাকারীরা পূর্বে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় তার গাড়িতে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে নেওয়া হয় এবং অবশিষ্ট ৮ লাখ টাকা এক সপ্তাহের মধ্যে না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীরা তার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পরবর্তীতে দাখিল করা হবে বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD