1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে গৌরনদীর সাংবাদিক গিয়াস উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ বঙ্গোপসাগরে জলদস্যু হামলা গুলিবিদ্ধ মাঝিসহ আহত ৩০ মদনে যৌথ বাহিনীর হাতে অস্ত্র সহ রাজিব নামের এক যুবক আটক ফুলবাড়ী ইফতি ফ্লাওয়ার মিলে সন্ত্রসী হামলা, ২০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ নাগেশ্বরীতে শতাধিক দরিদ্র পরিবার পেলো রমজানের খাদ্য সামগ্রী ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২ মানিকগঞ্জে ছেলের দেওয়া আগুেন অগ্নিদগ্ধ, পিতা-পুত্রের মৃত্যু আশুলিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা, ১০ লাখ টাকা চাঁদা দাবি স্বল্পমূল্যে ইফতার সামগ্রী, পাশে দাঁড়ালো বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে গৌরনদীর সাংবাদিক গিয়াস উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। এ সময় তিনি ফুলেল শুভেচ্ছার মাধ্যমে মন্ত্রীকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মো. গিয়াস উদ্দিন মিয়া ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

এ সময় দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, তথ্যপ্রবাহের গতি বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রমের নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ভূমিকা ও চ্যালেঞ্জ সম্পর্কেও বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়ন, জনস্বার্থ এবং সরকারের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে মো. গিয়াস উদ্দিন মিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এ সৌজন্য সাক্ষাৎ গণমাধ্যম ও সরকারের মধ্যে ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD