
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বরেন্দ্র প্রকল্পের গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে ৬টি স্কিমের সাবেক অপারেটার ও কৃষকেরা মানববন্ধন করেছেন।
আজ ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর মৌজা ও মহেশপুর মৌজার ৬টি স্কিম এর গভীর নলকুপ এর পূর্বের অপারেটার ও গভীর নলকুপের আওতাধিন কৃষকেরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা ২০১৪-২০১৫ অর্থবছরে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জামানত দিয়ে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত শান্তিপুর্ণভাবে সেচ কার্য পরিচালনা করে আসছি। গত ৫ আগস্টের পর স্থানীয় কিছু বিএনপির নামধারী লোকজন ভয়ভীতি ও হুমকি দয়ে ৬টি গভীর নলকুম দখল করে নেয়। এর প্রতিবাদে আমরা আজ মানববন্ধন করছি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর কাছে স্বারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।