প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৪:৪১ পি.এম
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের কান্দি এলাকায় একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষি জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত জানান, প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।