প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৪:৫১ পি.এম
মদনে পূর্ব শত্রুতার জেরে ধারালো ছুরি দিয়ে আঘাত গুরুত্ব আহত যুবক

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা পৌরসভায়
টিটন মিয়া (২২) নামের এক যুবককে পূর্ব শত্রু তার জেরে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত যুবক মদন পৌরসভার ফচিকা কাচারিবাড়ী গ্রামের মৃত কালামিয়ার ছেলে।
এই ঘটনাটি ঘটিয়েছে মদন পৌরসভার এমদাদপুর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে পিয়াস ( ৩০) নামের এক যুবক।
(২৭ ফেব্রুয়ারি) রোজ শুক্রবার সকাল ৯ টার দিকে পূর্ব শত্রুতার জেরে তার টিটনের উপর এ হামলা করা হয়েছে বলে জানা গেছে।
আহত টিটনের শরীরের পিঠে ধারালো ছুরি দিয়ে গুরুতর জখম করে তার শরীরে একাধিক ছুরির আঘাতের জখম রয়েছে।
গুরুতর আহত অবস্থা স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান।
ঘটনায় আহত টিটনের বড় ভাই লাইট মিয়া (৫০) বলেন, ছোট ভাই টিটন ফচিকা দোকান থেকে আসার পথে আগে থেকেই প্রস্তুত থাকে পিয়াস ও তার লোকজন মিলে আমার ভাইয়ের মেরে ফেলা হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে হামলা চালায়।
তার শরীরে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেছে।
এছাড়াও ধারালো ছুরির আঘাতে তার পিঠে গুরুতর জখম হয়েছে। তার বিরুদ্ধে আইনের মাধ্যমে বিচার চাই।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।