1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

পীরগঞ্জে জাতীয় কৃষক দিবস পালিত: ভূমিহীন কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় কৃষক দিবস-২০২৬ হয়েছে। ‘যাদের কিছু নাই-যাদের কেউ নাই, তাদের সাথে আমরা’’এই মূলমন্ত্রকে ধারণ করে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান লিমা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি বক্তব্য দেন ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, আরও বক্তব্য রাখেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী অগ্নি শিখা, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)-এর আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ চন্দ্র রায় এবং সিডিএ-এর ইউনিট ব্যবস্থাপক মমতা ঘোষ প্রমুখ।

সভাপতির বক্তব্যে অবিনাশ চন্দ্র রায় বলেন, “দেশের অর্থনীতি সচল রাখতে কৃষকদের অবদান অনস্বীকার্য। কিন্তু ভূমিহীন কৃষকরা আজও নানা বঞ্চনার শিকার। তাদের অধিকার আদায় এবং জীবনমান উন্নয়নে আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ, পীরগঞ্জের উদ্যোগে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ), দিনাজপুর-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শতশত ভূমিহীন কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ভূমিহীন কৃষকদের জন্য বিশেষ পুনর্বাসন ও ঋণের সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD