
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে পুলিশ বিশেষ অভিযান গ্রেফতার করেছে। গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে । এ সময় মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুবাইল থানাধীন হায়দরাবাদ তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার মাদক ব্যবসায়ী রাজিবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ বাড়ির একটি গোপন কক্ষ থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সামনেই উদ্ধারকৃত ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে পুলিশ কয়েকজন নিয়মিত মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
পুবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।