1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলায় বাজার ইজারার টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি কমপ্লেক্সের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছয়টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। এ সময় ধলাগাঁও বাজারের টেন্ডার জমা দিতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন টুটুলপন্থী লোকজন উপজেলা পরিষদে যান।
অভিযোগ রয়েছে, একই বাজারের টেন্ডার জমা দিতে আসা রোমান দেওয়ানপন্থী বাবু নামের এক ব্যক্তি তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
টুটুলপন্থী তুষার আহমেদ শাকিল দাবি করেন, টেন্ডার জমা দেওয়ার অধিকার সবার রয়েছে। তাদের নির্ধারিত সময়ে দরপত্র জমা দিতে গেলে বাধা দেওয়া হয়, যার জের ধরেই এ ঘটনা ঘটে।
তবে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, বাবু স্থানীয় বাসিন্দা হলেও তিনি রোমান দেওয়ানের ঘনিষ্ঠ নন বলে তাদের ধারণা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, টেন্ডার জমা দেওয়ার সময় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্ধারিত সময়ের মধ্যেই সকলের টেন্ডার জমা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD