1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
কুমিল্লা ।।  বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী (ডায়াবেটিস সচেতনতা দিবস) উপলক্ষে ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় (Safe fasting for the diabetic) শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির অনারারি কনসালটেন্ট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা জেলা সমাজসেবক কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবদুল লতিফ, গাইনী বিশেষজ্ঞ দিলরুবা আক্তার, কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন,  শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আ. হ. ম তাইফুর আলম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD