1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর বড় ধরনের হামলার ঢেউ আসন্ন।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এখনও তাদের ওপর জোরালোভাবে হামলা শুরুই করিনি। বড় ঢেউ এখনো আসেনি। বড়টি খুব শিগগিরই আসছে।”

তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর কঠোর আঘাত হানছে।

যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে—এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি চাই না এটি খুব দীর্ঘ সময় ধরে চলুক। আমি সবসময় ভেবেছিলাম এটি চার সপ্তাহ চলবে, আর আমরা সময়সূচির চেয়ে একটু এগিয়ে আছি।”

ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর বর্তমানে দেশটির নেতৃত্ব কার হাতে, তা স্পষ্ট নয় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি স্বীকার করেন, যুদ্ধের এখন পর্যন্ত ‘সবচেয়ে বড় বিস্ময়’ ছিল ইরানের প্রতিবেশী আরব দেশগুলো—সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানের ওপর হামলা।

ট্রাম্প বলেন, “আমরা অবাক হয়েছিলাম। আমরা তাদের বলেছিলাম, এটা আমরা সামলে নেব। কিন্তু এখন তারা লড়তে চায় এবং আক্রমণাত্মকভাবে লড়ছে।

তারা খুব সামান্যভাবে জড়িত থাকার কথা ছিল, কিন্তু এখন তারা জড়িত থাকতে জোর দিচ্ছে।”

সোমবার দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনাও তিনি উড়িয়ে দিচ্ছেন না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD