1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক লিখিত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাসে আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, রমজান আমাদের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ধামসোনা ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD