1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে অবৈধ পাঁচ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভাটার চিমনি ধ্বংস করা হয়।
বুধবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল ইসলাম।
এসময় মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, মেসার্স মারিয়াম ব্রিকস, মেসার্স এম এফ ব্রিকসকে ২৪ লাখ টাকা জরিমানা ও মেসার্স মদিনা ব্রিকসের চিমনি ধ্বংস করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে বায়ু দূষণ বিরোধী অভিযান পরিচালনা করছি।  সকাল থেকে এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি বলেন, পাঁচটি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এসব ভাটাকে সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD