প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৯:১৮ পি.এম
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ ভাঙা মসজিদ এলাকায় গভীররাতে ছমির মুন্সির বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বসতঘর থেকে আগুনের সূত্রপাত হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কলোনিতেও। এতে কলোনির অন্তত ১০টি রুম অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়,খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কালিয়াকৈর স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।