1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রমিকদের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা চাঁদাবাজি: অধ্যক্ষ গাউসুল আজম হাদী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি শ্রমিক অঙ্গনে মাদক, চাঁদাবাজি ও অশ্লীলতা বন্ধ করে একটি ধর্মভীরু ও নৈতিক শ্রমিক সমাজ গড়ে তুলতে চায়। বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে যে চাঁদাবাজি করা হয় তা বন্ধ করতে হবে। এসব চাঁদার অর্থ অসুস্থ বা অসহায় শ্রমিকদের কল্যাণে ব্যয় না হয়ে অনেক ক্ষেত্রে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়। তিনি সরকারকে এসব অনিয়ম বন্ধে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা জামায়াতে আমীর মাওলানা মিজানুর রহমান ,খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ ,আলী আকবর মোড়ল ও আবুল কালাম আজাদ ।
এছাড়া আরও উপস্থিত ছিলেননায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ সুজাউদ্দীন, কর্মপরিষদ সদস্য মাওঃ আবু তাহের,সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, মহেশ্বরীপুর ইউনিয়নের আমীর মাওঃআবু সাইদসহ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD