1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর এলাকায় খাস খতিয়ানভুক্ত সরকারি জমির উপর অবৈধভাবে স্থাপিত কয়েকটি দোকানপাট উচ্ছেদের দাবিতে গতকাল ৪ মার্চ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহলবাড়ী মৌজার এসএ ১৩৬ নম্বর দাগভুক্ত সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়েকটি হোটেল স্থাপন করা হয়েছে।
অভিযোগকারী মোশাররফ হোসেন জানান, রাণীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকের সামনে, পোস্ট অফিসের বিপরীতে এবং খালেক হোটেলের পূর্ব পাশে মহাসড়কের পশ্চিম দিকে ফাইসাল হোটেল, বিসমিল্লাহ হোটেল ও আলমগীরের হোটেল নামে তিনটি দোকান অবৈধভাবে স্থাপন করা হয়েছে। ফলে মহাসড়কের ফুটপাত ও ক্যাম্বার বন্ধ হয়ে গিয়ে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার প্রভাব খাটিয়ে প্রায় ১৭ বছর ধরে ওই খাস জমি দখল করে এসব দোকান পরিচালনা করা হচ্ছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মামুন আল জিলানি অভিক।
অভিযোগকারী আরও দাবি করেন, দীর্ঘদিন তাদের প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাননি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছে যে সরকারি জমি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার ৫ মার্চ বিকালে উপজেলা নির্বাহী অফিসার খাতিজা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ওইসব ঘরে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই পূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD