1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্হল গ্রামের সাউদের খাল পাড় এলাকার বাসিন্দা, বরিশাল উত্তর জেলা ও গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট এস.এম মনিরুজ্জামান মনির এর বাবা কটকস্থল এলাকার সামাজিক নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন সরদার (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৩০মিনিটের দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি রাজিউন। তিনি ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

ওইদিন বাদযোহর সাউদের খালপাড় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স চত্বরে জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম.জহির উদ্দিন স্বপন, পলিটিকাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ) এর সভাপতি খোন্দকার কাওছার হোসেন।

পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD