1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংস, দেড় লক্ষ টাকার ক্ষতির অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক কৃষকের কলা বাগানে রাতের আঁধারে দুর্বৃত্তদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। প্রায় ১ হাজার কলা গাছের পরিপক্ব কলা কেটে নষ্ট করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বারাইহাট চেয়ারম্যানপাড়া গ্রামের কৃষক ফজলু হকের কলা বাগানে এ ঘটনা ঘটে। কৃষক ফজলু হক জানান, সকালে বাগান দেখতে এসে তিনি দেখেন তার রোপণ করা প্রায় এক হাজার কলা গাছের পরিপক্ব কলাগুলো কেটে গাছ ও মাটিতে ফেলে রাখা হয়েছে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাগানে এসে ঘটনাটি দেখেন।

স্থানীয়রা জানান, যেভাবে কলাগুলো কেটে ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান। ভুক্তভোগী কৃষক ফজলু হক বলেন, যারা তার এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD