প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ১০:৫৯ পি.এম
ধামরাইয়ে মাদক বিরোধী অভিযানে ৩জনের জেল

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন ধামরাই থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের জেল ও একশত টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭মার্চ) দিনগত রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার নওগাঁও ও চাপিল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, নওগাঁও ও চাপিল গ্রামের লাল মিয়া, মুন্নাফ খান ও শাহাদাত হোসেন। মাদকের সাথে জরিত থাকায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০০টাকা জরিমানা ও ৭দিনের জেল দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি।
ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই বিপুল, এসআই গোলাম মোস্তফা এসআই আব্দুল সালামসহ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে অংশ নেয়।
এই বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।