1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অভিমানেই প্রাণ দিল ১৬ বছরের কিশোরী চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক ১ গেমের টাকার জন্য মাকে বটি দিয়ে মারধর, আনোয়ারায় যুবক গ্রেপ্তার মানিকগঞ্জের শিবালয়ে পেট্রোল কেলেঙ্কারি: ফিলিং স্টেশনের জ্বালানি অন্যত্র বিক্রি, আটক ২ পূর্ব শত্রুতার বিরোধের জেরে রাতে দোকানের মালামাল লুটপাটের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র অভিযানে বিপুল পরিমানে মাদক আটক আশুলিয়ায় ডিবির অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে—দীর্ঘ সময় লাইনে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ইউপি সদস্যের বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার ‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ চোরকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। খবরপেয়ে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া দশটার দিকে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে ওই চোরকে আটক করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত পৌনে দশটার দিকে উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডের রাজিব ফার্মেসীর সামনে থেকে ফার্মেসী মালিকের মোটরসাইকেল চুরি করে নিয়ে গৌরনদীর দিকে আসছিলো এক যুবক। পরবর্তীতে তাকে ধাওয়া করে গৌরনদী বাসষ্ট্যান্ডে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা মোটরসাইকেল চোর ওই যুবককে গণধোলাই দেয়।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত স্যাকমো জাহিদুল ইসলাম জানিয়েছেন, গুরুত্বর অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুত্বর। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, গুরুত্বর অবস্থায় জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম ও পরিচয়া পাওয়া যায়নি। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD