
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন ১নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম এবং সাভার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রশাসক মোঃ কামরুজ্জামান।
কর্মসূচির আওতায় শিমুলিয়া ইউনিয়নের মোট ৩২৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে এ সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা প্রশাসন।
বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঈদকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।