
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি (অপারেশনস অ্যান্ড অ্যাডমিন) মোঃ রফিকুল হাসান গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খ. মোঃ শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুর কবীর খান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (গাজীপুর রিজিয়ন) এস. এম. মাহবুবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সভাপতি মিনার উদ্দিন,দেওয়ান জসিম উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন ঈদকে সামনে রেখে চন্দ্রা ও আশপাশের মহাসড়কে যানজট নিরসন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পরিবহন মালিক, শ্রমিক নেতা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার আয়োজন করে নাওজোড় হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।