
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারায় আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে মমতাজ কনভেনশন হলে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব সভাপতি শেখ মুহাম্মদ আহাদুল ইসলাম সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম রেফায়ী (র.) চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. আল্লামা এ.এস.এম. ইউসুফ জিলানী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান শাহজাদা আল্লামা শাহ জিল্লুল করিম আল মালেকী আল-কুতুবী,এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট নুরুল কবির রানা, মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. তারেক মর্তুজা, সাদ্দাম হোসেন, আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সেলিম, আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ আবদুল্লাহ,অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আনোয়ারা মানবসেনা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সাদেক হাসান ও প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ মনির উদ্দিন খান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।