
সাভার : সাভারে ওয়ার্কশপের ভেতরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে জন্য কাজ করছে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
বুধবার (১১ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় ওয়ার্কশপের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের ফাইটার মাহিদুর রিয়াদ বলেন, রাত ৮টা ৪০ মিনিটে সাভার ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডের খবর আসে। মূলত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় একটি ওয়ার্কশপের ভেতরে একটি বাসে আগুন লাগার প্রাথমিকভাবে খবর পাওয়া যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য গিয়েছে। তবে আগুনের লেলিহান বেড়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।