প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৭:৫৪ পি.এম
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের খালইস্ট এর কাজী প্লাজার ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেস এ মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল ও সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার এর পূর্বে দোয়া পরিচালনা করেন কাজী বিপ্লব হাসান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবির,মুন্সীগঞ্জ বারের জিপি এডভোকেট তোতা মিয়া,নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী,এডভোকেট সোহেল হোসেন, উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দীন সুমন,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা,প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন,সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কাজী বিপ্লব হাসান,সাংবাদিক নাজির হোসেন, জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন, জেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি লিটন মাহমুদ, নিউজ 71 ডট কম এর জাহাঙ্গীর হোসেন,সাংবাদিক মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সিঃ সহসভাপতি আনোয়ার হোসেন,সহ সভাপতি আবু হানিফ রানা,সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জনি,কোষাধ্যক্ষ রাজ মল্লিক,কার্যকরী সদস্য আবুল কালাম, সদস্য শেখ আছলাম,মাসুম আহমেদ অপু,নাছির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।