
বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান, দৈনিক ভোরের কাগজ-এর সিনিয়র চিফ রিপোর্টার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওসার হোসেন সম্প্রতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
সাংবাদিকতা এবং গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। এই মনোনয়নের মাধ্যমে খোন্দকার কাওসার হোসেন সাংবাদিকদের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
গৌরনদী উপজেলার সর্বস্তরের মানুষ এবং সাংবাদিক মহল তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
মনোনয়ন প্রসঙ্গে খোন্দকার কাওসার হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাংবাদিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, সাংবাদিকতার মান ও মর্যাদা বৃদ্ধি এবং সহকর্মী সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য হবে। আমি এ দায়িত্বকে পূর্ণ দায়িত্ব ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করব।
সংশ্লিষ্ট মহল মনে করছে খোন্দকার কাওসার হোসেনের অভিজ্ঞতা ও নেতৃত্ব সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করে তুলবে। নতুন দায়িত্বে তার অবদান দেশের সাংবাদিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।