
মোঃ আল-আমিন(বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রধানদের মাঝে সৌদি আরবের উপহার দেয়া খেঁজুর বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১ টার সময় উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ভবনের নিচতলায় খেঁজুর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলী সুজা উপস্থিত থেকে উপজেলার ৮০ টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৬০ কেজি সৌদি আরবের উপহার দেয়া খেঁজুর তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা ও হারতা ইউনিয়নের প্রশাসক মোঃ রহমতুল্লাহ বারীসহ উজিরপুর উপজেলার স্থানীয় ও বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলী সুজা বলেন, সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এ উপহার যেন যথাযথভাবে অসহায়, দুস্থ ও এতিমদের কাছে পৌঁছে যায় সে বিষয়টি উপজেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি সমাজের সচ্ছল ও বিত্তবান ব্যক্তিদের এতিমখানা ও মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।