
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ বাজারের এফআইভিডিবির একটি কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন শান্তিগঞ্জের মূলধারা'র কর্মরত সাংবাদিক বৃন্দ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহেল তালুকদার ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ। বক্তব্যে বক্তারা প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সদস্য নোহান আরেফিন নেওয়াজ, আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ, নাঈম তালুকদার, আবদুর রহমান জামী, সোলাইমান হোসেন কামরান ও তোফায়েল আহমদ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।