বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও র্যাব-৮ বরিশাল যৌথ অভিযান চালিয়ে উপজেলার টরকী বন্দর থেকে প্রায় ১২০ কেজি জাটকা জব্দ করেছে। এ সময় জাটকা বিক্রির অপরাধে মাছ ব্যবসায়ী মিরন হোসেন ও শাহজাহান বেপারীকে আটক করে। পরবর্তীতে উপজেলা ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে।
সোমবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় বাবুগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার্ মোহাম্মদ আলম, গৌরনদী মৎস্য অফিসার আবুল বাশার ও মডেল থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।