
ঢাকার মিরপুর এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মোঃ হারুন (৫৩) নামে এক চালক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হারুনের ছেলে মোহাম্মদ জনি দারুস সালাম থানায় লিখিত আবেদন করে জানান, গত ১৪ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে মিরপুর-১ দিয়াবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে নিজ অটোরিকশা নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বের হন হারুন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা জানান, হারুনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ০১৬৪৩-৯৪১৫৮৫ বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ হারুনের শারীরিক বর্ণনায় বলা হয়েছে, তার গায়ের রং কালো, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য মোটামুটি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ট্রাউজার ও জলপাই রঙের হাফ শার্ট ছিল।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।