
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় “বিস্মিল্লাহির রাহমানির রাহিম” উচ্চারণ করে বলেন, বাংলাদেশ জিন্দাবাদ—শিক্ষা, ঐক্য ও প্রগতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
নূর মোহাম্মদ আরও বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক—এই প্রার্থনা করেন।
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।