প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ১১:১৩ এ.এম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জে ঈদ উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন মুন্সীগঞ্জের নয় গ্রামের প্রায় ৫ হাজার মুসলমান। শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এছাড়া সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরার গ্রামের কিছু অধিবাসী আজ ঈদ পালন করছেন। গ্রামগুলোর জাহাগীর তরিকার লোকজন কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
এ বিষয়ে শিলই গ্রামের ঈদ জামাতে অংশ নেওয়া জাহাগীর তরিকার মুরিদান বলেন, ‘পৃথিবীর যে কোন স্থানে নবচন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ পালন করা উচিত। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।’
তবে আয়োজনটি মোটেও সঠিক নয় বলে জানান মুন্সীগঞ্জের কয়েকটি মসজিদের ইমাম। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চাঁদা দেখা সাপেক্ষে ঈদ উদযাপনের পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।