প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ১২:০৪ পি.এম
বরিশালে ৭০ মসজিদে ঈদের নামাজ আদায়

বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন ১০ হাজারের বেশি পরিবার।
শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন।
সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডে শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজর পরিবার আজ ঈদ উদযাপন করছে বলে জানিয়েছেন শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আমির হোসেন মিঠু।
অনুসারীদের দাবি পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করেন তারা।
এদিকে বরিশাল বিভাগে অর্ধলাখের বেশি পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।