প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৬, ৪:৫২ পি.এম
মদনে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ প্রতিপক্ষের পাথরের আঘাতে একজন নিহত

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
২২ মার্চ রোজ শনিবার সকাল ৯ টার দিকে উপজেলা মাঘান ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে মঞ্জু মিয়া ও আমির হোসেন ( ৪৫) এর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে এ নিয়ে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে একপর্যায়ে আমির হোসেনের পক্ষের লোকজনের হামলায় নিহত হয় মঞ্জু মিয়া।
ঘটনাস্থল থেকে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মদন থানা পুলিশ আমির হোসেন (৪৫) নামের একজন কে আটক করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মদন থানা তদন্ত (ওসি) দেবাংশু কুমার দে বলেন,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তী অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।