
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নুর আহমদ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার শিল্পপতি মৃত আশরাফ উদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুর আহমদ একই এলাকার আকবর আলী মিয়ার ছেলে। বাড়ির মালিক মৃত আশরাফ উদ্দিন পরিবার বিদেশে থাকায় গত ৩০ বছর ধরে বাড়িটির পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন নুর আহমদ।
নিহতের ছেলে সুমন মিয়া জানান, প্রতিদিন সকালে বাবা বাড়িতে গিয়ে গরুর খাবার দিলেও আজ সকালে বাড়িতে যায়নি। ফলে সকালে আমি এসে গেইট বন্ধ দেখে ওয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করে বাবাকে রক্তাক্ত হয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করি। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে বাবাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আমার বাবা মারা যান।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।