
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের সোনাতলা আশ্রয়ণ প্রকল্প মাঠে এক মনোজ্ঞ যাত্রা মঞ্চস্থ হয়েছে। সোমবার রাতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘শাপলা নাট্যগোষ্ঠী’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি সকল মানুষের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দলটি দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান এবং সেই সমতা রক্ষা করাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়নবিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আঃ মালেক খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজু আহমেদ।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।